সরাইলে ৫কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: 2:48 PM, May 15, 2022
সরাইলে ৫কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাঁচ কেজি গাঁজাসহ মোহন মিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় সরাইল থানাধীন শাহবাজপুর ব্রীজের দক্ষিণপার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের উপর হইতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহন মিয়া (২৪) বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার মোঃ আবুল হোসেন এর ছেলে।

জানা গেছে, সরাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন এর দিকনির্দেশনা এসআই (নিরস্ত্র)/মোঃ মিজানুর রহমান, এসআই (নিরস্ত্র)/মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিরস্ত্র)/মোঃ উজ্জল আহাম্মেদ সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১৪/০৫/২০২২ইং তারিখ ১৮.১৫ ঘটিকার সময় সরাইল থানাধীন শাহবাজপুর ব্রীজের দক্ষিণপার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের উপর হইতে আসামী ১. মদন মোহন মিয়া(২৪), পিতা- মোঃ আবুল হোসেন, মাতা- মোছাঃ রিনা বেগম, সাং- সিংগারবিল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে । আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।