শ্রীমঙ্গলে প্রযুক্তি গ্রহীতা চাষীদের দলীয় প্রশিক্ষন কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিীধ
প্রকাশিত: 11:01 AM, April 13, 2022
শ্রীমঙ্গলে প্রযুক্তি গ্রহীতা চাষীদের দলীয় প্রশিক্ষন কর্মশালা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শ্রীমঙ্গলে ২০২১-২০২২ আর্থিক সালে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট এনএটিপি-২ প্রকল্পের আওতায় মৎস্য চাষীদের ‘প্রযুক্তি গ্রহিতা চাষিদের দলীয় প্রশিক্ষন’ অনু্ষ্ঠিত হয়েছে।

আজ দিনব্যাপী শ্রীমঙ্গল উপজেলা কৃষি হলরুমে আয়োজিত দলীয় প্রশিক্ষনে রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির, সম্প্রসারন বর্মকর্তা মো. ইকবাল হোসেন, ক্ষেত্র সহকারি সন্তোষ রঞ্জন দত্ত প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়নের ৩৫ জন মৎস্য চাষি অংশগ্রহন করেন।