লতায় আন্তঃ ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগীতা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: 2:46 PM, May 18, 2022
লতায় আন্তঃ ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগীতা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের কাঠামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তঃ ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি পবিত্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল।

আরো উপস্থিত ছিলেন প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, প্রধান শিক্ষক কালিদাস রায়, অজয় রায়, প্রসেনজিৎ সরকার, লক্ষণ মন্ডল, মো. বাবুল আক্তার, মো. মিজানুর রহমান, গোপাল চন্দ্র বিশ্বাস, নাজিরা আকতার, ইউপি সদস্য বিনতা বিশ্বাস, পুলকেশ রায়, মো. ফেরদৌস ঢালী, কুমারেশ মন্ডল, আজিজুল বিশ্বাস, ইউপি সচিব জাবেদ ইকবাল, ছাত্রনেতা অমৃত লাল সরকার সহ লতা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রী।