রাজারহাটে এতিমদের সাথে ইফতার বস্ত্র বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: 3:20 PM, April 4, 2022
রাজারহাটে এতিমদের সাথে ইফতার বস্ত্র বিতরণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজারহাটে এতিম ও দুস্থ্য শিশুদের সাথে ইফতার এবং তাদের মাঝে বস্ত্র বিতরন করেছেন বনানী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহিম বাদশা।

রবিবার প্রথম রমজানে উপজেলার চাঁন্দামারী হাফেজিয়া ও নুরানী মাদ্রাসায় এই ইফতার মাহফিল ও বস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বস্ত্র বিতরন ও আলোচনা সভায় রাজারহাট প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,প্রধান শিক্ষক আজাদ হোসেন,সিনিয়র শিক্ষক শাহাআলম, জাকারিয়া খান বিটন সহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেড় শতাধিক ছাত্র-শিক্ষকের মাঝে বস্ত্র বিতরন করা হয়।