May 14, 2026, 1:44 am
Logo
শিরোনামঃ
র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজশাহীতে পদ্মায় ডুবে দুই  স্কুল ছাত্রের মৃত্যু

হাবিল উদ্দিন, রাজশাহী প্রতিনিধি 252
নিউজ আপঃ Friday, March 18, 2022

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বড়কুঠি এলাকায় সারিক আলী ছেলে নিরব (১৫) ও সায়েদ আলীর ছেলে শাহিন (১৬)। এদের মধ্যে শাহিন শিক্ষাবোর্ড মডেল স্কুলের এবং নিরব লোকনাথ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। তারা দুই বন্ধু।
বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বড় কুঠির কাছে পদ্মা নদীতে নিরব, শাহিন ও সাজেদ এই তিন বন্ধুসহ ৮/১০ জন গোসল করছিল। এদের মধ্যে হটাৎ সাজেদ পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে যায় নিরব ও শাহিন। এ সময় সাজেদকে উদ্ধার করে তারা দুইজন পানিতে ডুবে যায়। সাজেদ পড়ে উঠে আসে।
ওসি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে নিরব ও শাহিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা তিনজনের কেউ সাতাঁর জানেনা বলে ওসি জানান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share