May 7, 2026, 4:59 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীর নিখোঁজ সেই শিশুর লাশ পাওয়া গেছে পুকুরে

এ কে আজাদ  রাজবাড়ী 287
নিউজ আপঃ Sunday, March 13, 2022

রাজবাড়ী সদর উপজেলার আলীপুরে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মৃত অবস্থায় স্থানীয় জেলেদের জালে উঠেছে শিশু আবিরের (৭) মরা দেহ।

রবিবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের একটি পুকুর থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার হয়। আবির ইন্দ্রনারায়নপুর গ্রামের মো. সুজন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, আবির শনিবার বিকালে এলাকার শিশুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে খেলা করছিল। সন্ধ্যায় আর বাড়ি ফিরে না আসায় বাবা-মাসহ পরিবারের লোকজন আবিরকে অনেক খোঁজ করেও পাননি। পরবর্তীতে রাত ১০টার দিকে সন্দেহমূলকভাবে গ্রামবাসী কামালদিয়া নুরের বড় পুকুরে খোঁজ করে। রবিবার সকালে স্থানীয় জেলেসহ অন্যরা পুকুরে জাল ফেলে টান দিলে জালে শিশুটির লাশ উঠে আসে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে কিন্তু একটি পুকুর থেকে শিশুর লাশ উদ্ধারে সরকারের কোনও দফতর পদক্ষেপ নেয়নি। ফায়ার সার্ভিসের লোকেরা এসে চলে গেল। কিন্তু দীর্ঘ ১৫ ঘণ্টা পর স্থানীয় জেলেরা শিশুটির লাশ উদ্ধার করলো। এটা খুবই দুঃখজনক ঘটনা।

আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কার শেখ বলেন, স্থানীয় এলাকাবাসী ও জেলেদের সহায়তায় পুকুর থেকে শিশু আবিরের লাশ উদ্ধার হয়।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল অফিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রহমান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা শনিবার রাত ১০ টার সময় টিম নিয়ে গিয়েছিলাম। তবে আমাদের ডুবরি না থাকায় উদ্ধার তৎপরতা চালাতে পারিনি। সকালে ডুবুরি আসার আগেই নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share