রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে সংগীত ও আবৃত্তি প্রতিযোগীতা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: 11:53 AM, May 8, 2022
রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে সংগীত ও আবৃত্তি প্রতিযোগীতা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে কবিতা আবৃত্তি ও রবীন্দ্র সংগীত প্রতিযোগীতার আয়োজন করে জেলা শিশু একাডেমি।

শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় কবিতা আবৃত্তিতে বিচারক হিসেবে আব্দুল বারী ও মনি খন্দকার এবং রবীন্দ্র সংগীতে রকিবুল আলম শাহিদ, ফৌজিয়া জাহান ওপেল ও মাইকেল আন্দ্রিয় দায়িত্ব পালন করেন।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা জানান, রবীন্দ্র সংগীতে ছয়জন এবং কবিতা আবৃত্তিতে নয়জনকে পুরস্কৃত করা হবে। আগামী ২৫মে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তীকে তাদের পুরস্কার প্রদান করা হবে।