মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশিত: 2:18 PM, May 25, 2022
মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আজ বুধবার (২৫ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে দুপুর আড়াইটায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালিকা অনূর্ধ্ব-১৭), ২০২২ এর শুভ উদ্বোধন হয়েছে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নেছার আহমেদ, সংসদ সদস্য, মৌলভীবাজার- ৩, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া , অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোঃ নাসের রিকাবদার, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা আলহাজ্ব মিছবাহুর রহমান।

আজ উদ্বোধনী দিনে শ্রীমঙ্গল বালিকা দল ৪-০ গোলে বড়লেখা বালিকা দলকে এবং বড়লেখা বালক দল ২-১ গোলে শ্রীমঙ্গল বালক দলকে পরাজিত করে।