মির্জাপুরে সেতু জনদুর্ভোগ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: 1:35 PM, April 18, 2022
মির্জাপুরে সেতু জনদুর্ভোগ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া-পাথরঘাটা ও পেকুয়া অভিরামপুর আঞ্চলিক সড়কের দুটি সেতু ভেঙে জনদুর্ভোগে পরিণত হয়েছে।

একটি সেতু একেবারে ভেঙে গেলেও স্থানীয়দের সহযোগিতায় মাটি ফেলে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে ও অপর সেতুর মাঝখানে ভাঙার কারণে মির্জাপুর সদরে যাওয়া-আসায় যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে একইভাবে যানচলাচল ব্যহত হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী তিন উপজেলাবাসীর বেড়েছে জনদুর্ভোগ।

সেতু ভাঙার খবর স্থানীয় এমপি খান আহমেদ শুভ’র দৃষ্টি গোচর হলে সোমবার দুপুরে সেতু দুটি পরিদর্শনে যান তিনি।

এসময় প্রকৌশলীকে দ্রুত সময়ের মধ্যে সেতু দুটি দ্রুত পুনঃনির্মাণের নির্দেশ দেন।