মহাস্থানে ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ৫হাজার টাকা জরিমানা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: 3:58 PM, April 7, 2022
মহাস্থানে ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ৫হাজার টাকা জরিমানা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজার মনিটরিং এ গিয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা ৪টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাস্থান হাটের অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা, পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় তিনি ৪টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৪টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শিবগঞ্জের হাট বাজার সমূহে যারা মূল্য তালিকা না টাঙ্গিয়ে ব্যবসা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।