মনোহরদীতে ফিলিং ষ্টেশনকে মোবাইল কোর্টের জরিমানা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: 2:36 PM, April 25, 2022
মনোহরদীতে ফিলিং ষ্টেশনকে মোবাইল কোর্টের জরিমানা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন আনোয়ার ব্রাদার্স ফিলিং ষ্টেশনকে সোমবার মোবাইল কোর্ট ওজনে কারচুপির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

মাত্র কয়েক মাস আগে ভোক্তা অধিকারের অভিযানে একই ফিলিং ষ্টেশনকে২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট এ এ.এস.এম কাসেম পরিচালিত এ মোবাইল কোর্ট সোমবার বিকেলে এ জরিমানা আদায় হয়।

উক্ত ফিলিং ষ্টেশনের বিরুদ্ধে ওজনে কারচুপির অভিযোগ ভোক্তাদের দীর্ঘদিনের।

এ সময় তার সাথে ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক কামরুল ইসলাম।এ ব্যাপারে কোর্টের ম্যাজিষ্ট্রেট এ এস.এম.কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।