June 24, 2026, 8:35 am
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বিষপানে গৃহবধূর মৃত্যু

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 369
নিউজ আপঃ Wednesday, March 24, 2021
পাংশায় বিষপানে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ীর পাংশায় বিষপানে রূপালী (৩২) নামে এক গৃহ বধূর মৃত্যু হয়েছে। মৃত রূপালি পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী গ্রামের বাসিন্দা ছিল। বুধবার (২৪ মার্চ) সকালে ঘটনাটি ঘটে।
নিহত রূপালীর পৈতৃক বাড়ি পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ফুলিমাড়া গ্রামে। ১৪ বছরের সাংসারিক জীবনে তার দুই মেয়ে ছিল।
ঘটনা সূত্রে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ মার্চ) রূপালীর স্বামী নাসির হোসেন (৩৫) সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী রূপালীকে শারীরিক আঘাত করে। এর জের ধরে বুধবার সকালে বিষপান করে রূপালী। পরে চিকিৎসার জন্য তাকে পাংশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share