June 23, 2026, 5:31 am
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বসুন্দিয়ায় একই দিনে ২টি সড়ক দূর্ঘটনা নিহত ১, আহত ৩,জন-নিউজ অলটাইম

আবু তাহের, বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি 285
নিউজ আপঃ Saturday, January 15, 2022

যশোর সদরের বসুন্দিয়ায় গতকাল শনিবার বিকাল ৩টায় বসুন্দিয়ার শিল্প এলাকার নারিশ লিঃ এর সামনে বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় প্রতিবন্ধী ভ্যান চালকের নির্মম মৃত্যু হয়েছে।

জানা যায় বিকাল ৩টায় শারিরীক প্রতিবন্ধী ভ্যান চালক শরিফ (২৬), ২জন যাত্রী নিয়ে পদ্মবিলা যাওয়ার সময় বসুন্দিয়ার ঘুনির রাস্তা সংলগ্ন নারিশ লিঃ এর সামনে পৌছালে একটি নাম্বার বিহীন বালুবাহী ডাম্প ট্রাক শরীফের পিছন থেকে চাপা দেয়। এতে যাত্রী দুজন রাস্তায় ছিটকে পড়ে মারাতœক আহত হয় এবং প্রায় ২৫গজ দুরত্বে পিষে নিয়ে যাওয়ায় শরীফের দেহ কয়েক খন্ডে পরিণত হয়। তাঁর ভ্যানটি ভেঙ্গে চ্যাপ্টা হয়ে যায়।

উপস্থিত জনতা শনাক্ত করে বলেন শরীফ যশোর সদরের কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের আবু বক্কার মোড়লের ছেলে। মৃত শরীফ একজন শারিরীক প্রতিবন্ধী। দুর্ঘটনার খবর পেয়ে যশোর-খুলনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠায়।

এদিকে বিকাল ৪টার সময় বসুন্দিয়ার নতুন মাছবাজার এলাকায় আরেকটি ডাম্প ট্রাক একটি ভ্যানকে চাপা দেয়। এঘটনায় ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং আহত ভ্যান চালককে চিকিৎসার জন্য ডাক্তারের নিকট পাঠানো হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share