পুলিশের গাড়ি থেকে পালিয়েছে চারঘাটের আসামী হেলাল

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: 3:19 PM, May 14, 2022
পুলিশের গাড়ি থেকে পালিয়েছে চারঘাটের আসামী হেলাল
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহীর চারঘাট থানা থেকে গ্রেপ্তারকৃত আসামী রাজশাহী আদালতে নেয়ার পথে পুলিশের গাড়ি থেকে পালিয়েছে হেলাল আহম্মেদ নামের এক নারী ও শিশু নির্যাতন মামলার আসামী। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার অনুপমপুর গ্রামে নিজ বাড়ী থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী হেলালকে গ্রেপ্তার করে চারঘাট মডেল থানা পুলিশ।

পরের দিন শুক্রবার দুপুরের দিকে জেলা পুলিশের আদালতে বহনকারী গাড়ী যোগে চারঘাট মডেল থানা থেকে আসামী আল হেলাল (৩২) কে আদালতে নেয়ার পথে রাজশাহী শহরে পৌছালে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায় আসামী আল হেলাল। আসামী আল হেলাল উপজেলার আনুপম্পুর গ্রামের আজাদের ছেলে। পরে পুলিশ তাকে গ্রেফতার করতে সাড়াশি অভিযান পরিচালনা করে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ লাইনের গাড়িতে করে চারঘাট থানা থেকে আসামী আদালতে নেয়ার সময় গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

এসময় চারঘাট থানা পুলিশের কেউ ছিলোনা। তবে আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।