June 30, 2026, 4:04 pm
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনা,১০ মিনিটেই ১৬ টি বাড়ি নদী গর্ভে বিলীন 

আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী থেকে 376
নিউজ আপঃ Tuesday, July 13, 2021

বর্ষার মৌসুম মানেই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নদী পারের মানুষের আতংক। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে হঠাৎ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন এলাকার ২নং ওয়ার্ডের মজিদ শেখের পাড়ায় শুরু হয় ভয়াবহ ভাঙন৷ প্রায় ২ ঘন্টার ভাঙনে পদ্মা নদীতে বিলীন হয়েছে ১৫০ মিটার এলাকায় ১৬টি বসতবাড়ি।

তবে স্থানীয়দের অভিযোগ, বিআইডাব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনার কারণে ১০ মিনিটের ভাঙনে ১৬টি বাড়ী পদ্মায় বিলীন হয়েছে।

এছাড়া পদ্মাপারের আরও শত শত স্থাপনা হুমকির মধ্যে রয়েছে। আতংকে রয়েছে শত শত মানুষ।

ভাঙনের কারণে নদীপাড়ের বাসিন্দারা ঘরবাড়ি সরানোর কাজে ব্যস্ত। কেউ ঘরের খুঁটি খুলছেন, কেউবা অন্যত্র নিয়ে যাচ্ছেন ঘরের চাল। চোখের সামনে রাক্ষুসী পদ্মার হিংস্র থাবায় একে একে গ্রাস করছে বসতভিটা। দীর্ঘদিনেও স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী।

 

পদ্মায় নদীগর্ভে ক্ষতিগ্রস্থ বিলাস ব্যাপারী বলেন, আশা ছিলো কর্তৃপক্ষ জিও ব্যাগ ফেলবে। কিন্তু তারা বড় বড় বস্তা ফেললেও কিন্তু কোন কাজে আসেনি। আমার সবকিছু নদীতে চলে গিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় ভাঙনে প্রকোপ এতই বেশি, যেকোন সময় লঞ্চঘাটও ক্ষতিগ্রস্থ হতে পারে।

এ ব্যাপারে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফা মুন্সী জানান, নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে পাউবোসহ ঊর্ধ্বতন মহলকে বিস্তারিত অবগত করা হয়েছে।  জরুরি নদী শাসনের কাজ না করা হলে মানচিত্র থেকে হয়ত দৌলতদিয়ার নাম মুছে যাবে।

 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক মামুন বলেন, ‘হুট করে পদ্মায় নদীর লঞ্চঘাট এলাকায় ভাঙন শুরু হয়। ভাঙনে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থদের জরুরী ভিত্তিতে খাদ্য সহায়তা প্রদান করা হবে।


এই বিভাগের আরও খবর....
Theme Created By bdit.Com