পাইকগাছায় ইভটিজার চাকুসহ আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: 11:22 AM, May 18, 2022
পাইকগাছায় ইভটিজার চাকুসহ আটক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

খুলনার পাইকগাছায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রীর বাবাকে চাকু দিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা। এঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ইভটিজারকে ছুরিসহ গ্রেফতার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক মো. আসাদুজামান জানান, উপজেলার লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের শের আলী সরদারের ছেলে ব্যবসায়ী এস এম টুকু (৩৭) গত শনিবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে অবস্থান করেন।

এ সময় স্থানীয় ভিলেজ পাইকগাছা গ্রামের নসরুল গাজীর ছেলে সাহেব আলী গাজীসহ (২৪) কয়েকজন পুকুর বাড়ির সামনে তার মেয়েকে পেয়ে উত্ত্যক্ত করে। এ সময় পিতা তাদের বাধা দিলে পকেট থেকে চাকু বের করে টুকুকে আঘাত করার সময় হাত দিয়ে ঠেকাতে গেলে চাকুটি তার হাতে লেগে রক্তাক্ত জখম হয়।

এঘটনায় টুকু বাদী হয়ে সাহেব আলী গাজী সহ কয়েকজনের নামে থানায় মামলা করে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ভিলেজ পাইকগাছা থেকে সাহেব আলীকে গ্রেফতার করা হয়।

সে স্বীকার করে যে চাকু মেরে চাকুটি পার্শ্ববর্তী খালে ফেলে দেয়া হয়। তার দেখানো মতে বুধবার সকালে খাল থেকে চাকু উদ্ধার করা হয়।

থানার ওসি মো. জিয়াউর রহমান জিয়া বলেন, গ্রেফতারকৃত আসামি বুধবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।