ডোমার ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া আর নেই

চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত: 11:47 AM, May 18, 2022
ডোমার ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া আর নেই
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া আর নেই। (ইন্না লিল্লাহে…রাজেউন)।

সোমবার দুপুরে ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের বসুনিয়া পাড়াস্থ নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

আব্দুর রাজ্জাক বসুনিয়ার ভাতিজা সাংবাদিক জুয়েল বসুনিয়া জানান, তিনি কেতকিবাড়ি ইউনিয়ন পরিষদে তিনবার এবং ডোমার উপজেলা পরিষদে দু’বার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সদ্য প্রয়াত আব্দুর রাজ্জাক বসুনিয়া ডোমার উপজেলা আওয়ামীলীগের সদস্য ছিলেন।

পারিবারিক সুত্র জানায়, আগামীকাল ১৭মে সকাল ১১ঘটিকায় চিলাহাটি মার্চেন্ট উচ্চবিদ্যালয় মাঠে মরহুম আব্দুর রাজ্জাক বসুনিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।