ঝিনাইদহে গলায় ফাঁস দিয়ে বিয়াই-বিয়াইনের আত্মহত্যা

Reporter
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 3:16 PM, August 14, 2021
ঝিনাইদহে গলায় ফাঁস দিয়ে বিয়াই-বিয়াইনের আত্মহত্যা
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ঝিনাইদহের মহেশপুরে গলাই ফাঁস দিয়ে আবু সাইদ (১৮) ও সোহানা খাতুন (১৬) নামে দুই তরুণ-তরুণী আত্মহত্যা করেছে। সাইদ আল আমিনের চাচাতো ভাই এবং সোহানা তার বউ এর ছোট বোন। সম্পর্কে তারা বিয়াই-বিয়াইন।

শনিবার (১৪ আগস্ট) সকালে পুলিশ উপজেলার চাপাতলা গ্রামের আল আমিন নামে এক কৃষকের রান্নাঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। নিহত আবু সাইদ উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের দিনমজুর আবু সুলতানের ছেলে এবং সোহানা খাতুন একই উপজেলা নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের শাহ জামালের মেয়ে।
স্থানীয়রা জানান, সোহানা তার দুলাভাই আল আমিনের বাড়ি চাপাতলায় প্রায়ই বেড়াতে আসতো। একপর্যায়ে আল আমিনের চাচাতো ভাই সাইদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু উভয় পরিবারের এ সম্পর্ক মেনে নিতে অস্বীকার করে। কয়েকদিন আগে সোহানা তার দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে আসে। এরপর শুক্রবার দিবাগত রাতের যে কোনো সময় তারা দুইজন রান্নাঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।