May 6, 2026, 4:14 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

চার ঘন্টার ব্যবধানে কুয়াকাটার আবাসিক হোটেল থেকে দ্বিতীয় লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম 364
নিউজ আপঃ Monday, September 21, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

চারঘন্টার ব্যবধানে কুয়াকাটায় সাউথ বাংলা আবাসিক হোটেল থেকে সৌরভ জামিল সোহাগ (৪৭) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৬টার দিকে একটি লাইট বøু কালারের প্রাইভেট কারে টুকু নামে একজনকে নিয়ে আবাসিক হোটেল সাউথ বাংলার ১১২ নং কক্ষে ওঠেন তিনি। এর পরদিন সোমবার বেলা পৌনে ১২টার দিকে টুকু পিঠে একটি ব্যাগ ঝুলিয়ে হোটেলের রুম ত্যাগ করে প্রাইভেট কার নিয়ে বেরিয়ে যান। হোটেলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ এবং ডায়েরীর ভিত্তিতে পুলিশ এসব তথ্য জানিয়েছেন। বিকেলে ওই হোটেলের বয় মুসা (২৫) কক্ষ পরিস্কার করতে গিয়ে দরজা খোলা এবং খাটের ওপর শুয়ে থাকা সৌরভ জামিল সোহাগের নিথর দেহ দেখতে পায়। এরপর পুলিশে খবর দেওয়া হলে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। নিহত সৌরভ জামিল সোহাগের বাসা খুলনার দৌলতপুর আঞ্জুমান সড়কে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে সন্দেহভাজন হত্যাকারী টুকু খুলনার একটি আবাসিক হোটেল মালিকের ছেলে। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, এটি একটি হত্যাকান্ড হিসেবেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, বিছানাপত্র এবং লাশের অবস্থা দেখে ধারণা, হত্যাকারী বালিশচাপা দিয়ে হত্যা নিশ্চিত করে সটকে পড়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত এবং পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর নিহতের প্রকৃত কারণ জানা যাবে।
মহিপুর থানার ওসি জানান, সোমবার রাতে লাশ উদ্ধারের পর পটুয়াখালী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার দুপুরে কুয়াকাটায় আল্লাহর দান নামের একটি আবাসিক হোটেল থেকে মানিক (৪৫) নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share