চাটমোহরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: 11:47 AM, April 13, 2022
চাটমোহরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাবনার চাটমোহরে আধা কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর কাসাবকাম্বা গ্রামের আঃ রাজ্জাক খানের ছেলে নুর আলম খান (৩০)।

গত মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মথুরাপুর সেন্ট রীটাস হাইস্কুলের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক হয়।

এ সময় তার কাছ থেকে জন্মদিনের কেকের প্যাকেটের ভেতরে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো আধা কেজি গাঁজা জব্দ করা হয় ।

থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই সরোয়ার সঙ্গীও ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নুর আলম খানকে গাঁজাসহ আটক করেন।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বুধবার আটক মাদক ব্যবসায়ীকে জেল হাজতে পাঠানো হয়।