চাটমোহরে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: 12:15 PM, April 19, 2022
চাটমোহরে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে গতকাল মঙ্গলবার সকালে ২ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিলচলন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও কুমারগাড়া গ্রামের সমাজসেবক আঃ রহমান সরকারের ব্যক্তি উদ্যোগে এই খাদ্যসামগ্রী দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে ইয়াসিন আলী সরকার,প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, রানা খা, নবীর উদ্দিন প্রাং উপস্থিত ছিলেন। প্রত্যেক পরিবারে ময়দা, চিনি ও সেমাই দেওয়া হয়।