কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় জেলার শ্রেষ্ঠ হৃদয় ইসলাম

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: 1:39 PM, May 25, 2022
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় জেলার শ্রেষ্ঠ হৃদয় ইসলাম
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ এ অংশ নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াতে পাবনা জেলার মধ্যে প্রথমস্থান অর্জন করেছেন হৃদয় ইসলাম। গত মঙ্গলবার পাবনা সরকারি কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় তিনি ‘গ’গ্রুপে অংশ গ্রহণ করেন ।পরে কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খানের কাছ থেকে তিনি পুরস্কার ও সনদ গ্রহণ করেন।

হৃদয় ইসলাম ভাঙ্গুড়া উপজেলার অন্যতম বিদ্যাপিঠ শরৎনগর সিনিয়র ফাজিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ও পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার হাংড়াগাড়ি গ্রামের জমির উদ্দিন সরকারের পুত্র। এর আগে তিনি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ভাঙ্গুড়া উপজেলায় প্রথমস্থান অর্জন করেন।

হৃদয় ইসলাম জানান, আগামী ৩০ মে তিনি কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে অংশ নিতে যাচ্ছেন। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।