May 2, 2026, 8:32 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলেজ ছাত্রীর আত্নহত্যা

আবুল কালাম আজাদ রাজবাড়ীঃ 353
নিউজ আপঃ Thursday, August 12, 2021

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সুশান্ত সরকারের বড় মেয়ে বর্ণা সরকার (১৮) গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে। সে জামালপুর কলেজে এইচ এস সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গত (১২ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে নিজ শোবার কক্ষের আড়ার সাথে কালো রঙের ওড়না পেচিয়ে আত্নহত্যা করে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কাল রাতে স্বাভাবিক ভাবেই বর্ণা নিজের রুমে ঘুমাতে যায়। অন্যান্য দিনের মত ছোট বোন ১০ম শ্রেণীতে পড়া ঝর্ণা ও তার সাথেই ঘুমায়। আনুমানিক রাত ১১ টার সময় তার ঘুমায়। তবে হঠাৎ রাত ১২ টার সময় ঝর্ণার ঘুম ভেঙে গেলে পাশে থাকা বোন কে না দেখ রুমের লাইট দিলে বোনকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে। পরে তার চিৎকারে সবাই এসে ওড়না কেটে তাকে নিচে নামায়। রাতেই আত্নীয় সজনদের জানেলেও সকালে বালিয়াকান্দি থানায় জানান।
আরও জানা যায়, বর্ণা সরকার প্রায় বছর খানেক আগে একবার একটি মুসলিম ছেলের সাথে পালিয়ে যায়, তবে পালিয়ে যাওয়া কয়েক ঘন্টার মধ্যে পরিবারের লোকজন তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। বর্তমানে তার বিয়ের কথা চলছিলো।
বালিয়াকান্দি মডেল থানার ওসি তদন্ত সুমন কুমার আদিত্য বলেন, খুব সকালে নিহতের কাকাতো ভাই কৃষ্ণ কুমার সরকার থানায় জানালে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করি। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা বলে মনে হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার (মামলা নং-২২) হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share