কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের চাপায় এক সাংবাদিকের মৃত্যু

Reporter
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 4:26 PM, March 11, 2022
কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের চাপায় এক সাংবাদিকের মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের চাপায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নীলগঞ্জ ইউপির পাখিমারা পানি যাদুকর সংলগ্ন মহাসড়কে যমুনা লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৬৭০৯) এই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত হাসান পারভেজ (৫৫) কলাপাড়া প্রেসক্লাবের সদস্য এবং ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার কলাপাড়া প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন।

স্থানীয়রা জানান, নিহত হাসান মাগরিবের নামাজ শেষে সড়কের  পাশে দাঁড়িয়ে ছিলেন। কুয়াকাটা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির পরিবহনটি পথিমধ্যে হাসানকে চাপা দেয়। এসময় তাঁকে বাসের চাকায় থেতলে অন্তত ২০-৩০ গজ সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক  মোঃ হুমায়ূন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেল্পার পলাতক রয়েছে।

তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সংদস্য  আলহাজ¦ অধ্যক্ষ মহিবুর রহমান মহিব, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব মহিপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন।