May 6, 2026, 8:14 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায়  হাতের কব্জি কর্তন করে দেয়া সেই ছাত্রলীগ নেতার মৃত্যু

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 283
নিউজ আপঃ Saturday, August 7, 2021

পটুয়াখালীর কলাপাড়ায়  প্রতিপক্ষের হামলায় ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামের মৃত্যু হয়েছে। ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রাকিবুল ইসলাম উপজেলার মিঠাগঞ্জ ইউপির সাফাখালী গ্রামের নাসীর মাতুব্বরের ছেলে। শনিবার দুপুর ১২ টায় মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেন মৃতের সাথে থাকা নিকটাত্বীয় আলতাফ হোসেন মাতুব্বর। এর আগে গত ২৮ জুলাই ওই ইউপির তেগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের ঢালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রæপের পাল্টাপাল্টি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের দুই জন গুরুতর আহত হয়।

এসময় ছাত্রনেতা রাকিবুল ইসলামের (২২) ডান হাতের কব্জি কর্তনসহ মাথা এবং শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। স্বজনরা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করে চিকিৎসক। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাকিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় হয়। ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মৃত্যুর খবর শুনেছি। তবে আমরা মেডিকেল থেকে কাগজ পাইনি। এ ঘটনায় মৃতের মায়ের দায়েরকৃত মামলায় এখনো পর্যন্ত ৪ জনকে গ্রেফতারসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share