May 6, 2026, 5:42 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় বাস চাপায় ২ জন নিহত,গুরুতর আহত-৩

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 273
নিউজ আপঃ Wednesday, February 2, 2022

পটুয়াখালীর কলাপাড়ায় যমুনা লাইন নামের যাত্রীবাহী একটি বাসের চাপায় ইজি বাইকের দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন। বুধবার সকাল সাত টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে নীলগঞ্জ ইউপির ঘুটাবাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বায়দিজ (১৪) নীলগঞ্জ ইউপির গামরতলা গ্রামের ইউনুচ আলীর ছেলে ও সেলিম (৪৭) একই এলাকার তানজের তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে গামরতলা এলাকা থেকে মাছভর্তি ইজিবাইকটি ৫ জন ব্যবসায়ীকে নিয়ে কলাপাড়ার দিকে যাচ্ছিলো। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন  (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫২১) পরিবহনটি ইজিবাইকটিকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষনা করে। বাকী তিন জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালক সাগর জানায়, রং সাইডে গিয়ে ঘাতক বাসটি মাছবহনকারী ইউজিবাইকটিকে চাপা দিলে দিলে এ দুর্ঘটনা ঘটে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার আটকে চেষ্টা চলছে। এঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share