কলাপাড়ায় পুকুরে ডুবে কণ্যা শিশুর মৃত্যু

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 3:22 PM, March 19, 2021
কলাপাড়ায় পুকুরে ডুবে কণ্যা শিশুর মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মাইসা মনি (০৭) নামের এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার নীলগঞ্জ গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। মৃত্যু মাইসামনি নীলগঞ্জ  গ্রামের জাকির হোসেন মেয়ে।
মৃত্যু এ শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু মাইসা নিজ বাড়ীর পুকুর পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলা করতে ছিল। এ সময় অন্য শিশুদের অগাচরে সে পুকুরে পড়ে ডুবে যায়।

পরে অনেক খোজা খুজির পর না পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  মৃত্যু ঘোষনা করেন।