কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 1:06 PM, May 17, 2021
কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে এসমানুর (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।

সোমবার দুপুর দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের দাসের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। এসমানুর ওই গ্রামের মো.কামাল গাজীর ছেলে । বাড়ীর সবার অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে ডুবে যায়।

অনেক খোঁজাখুজির পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।