June 24, 2026, 4:43 am
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় নিজের শরীরে সিরিঞ্জ দিয়ে  বিষ পুষ করে এক যুবকের আত্মহত্যা

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 345
নিউজ আপঃ Wednesday, December 8, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় সিরিন্স দিয়ে নিজের শরীরে নিজে বিষ পুষ করে সুমন গাজী(২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত নয়টায় কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু সুমন বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের সিদ্দিক গাজীর ছেলে।

মৃত্য সুমনের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সুমনের সঙ্গে ধুলাসার ইউনিয়নের চাপলী গ্রামের (সৎ পিতা) ইউসুফের মেয়ে সাদিয়ার বিয়ে হয়।

প্রায় ছয় মাস আগে সুমনের শ্বশুর বাড়ীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস মিমাংসাও হয়েছে। দুই মাস আগে তাদের ওরসে একটি কন্যা সন্তানের জন্ম হয়।  পরে ১৫ দিন আগে সুমন তার শ্বশুর বাড়ি থেকে সন্তানকে নিয়ে আসতে চাইলে শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর করে। সুমন মানসিক চাপ সহ্য করতে না পেরে তিন দিন আগে সিরিঞ্জ দিয়ে নিজের পায়ে (ঘাস মারা ঔষধ) বিষ প্রয়োগ করে। এতে সমুন গুরুতর অসুস্থ হয়ে পরলে বিকালের দিকে তার স্বজনরা হাসপাতালে ভর্তি করে। তার চাচাতো ভাই ও হাসপাতালের চিকিৎসক মাহমুদুর রহমানের কাছে বিষয়টি খুলে বললে সুমন সম্মতি প্রকাশ করে। পরে রাত নয়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুর রহমান জানান, যখন তার স্বজনরা বিষয়টি খুলে বলছিলো,তখন সুমন সম্মতি প্রকাশ করেছে। আমরা তাকে পর্যাপ্ত চিকিৎসা প্রদান করেছি।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরনের করা হয়েছে। এঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share