কচুয়ায় বিআরটিসি বাস ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ১

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: 11:39 AM, April 11, 2022
কচুয়ায় বিআরটিসি বাস ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ১
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোঃ জুয়েল রানা,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ হাবিবুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার দুপুরে উপজেলার কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের শিমুলতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহত হাবিবুর রহমান উপজেলার হারিচাইল গ্রামের মোঃ শহীদুল ইসলামের ছেলে।

সরেজমিনে গিয়ে জানাযায় পাশ্ববর্তী হাজীগঞ্জ উপজেলা থেকে আসা বিআরটিসি বাস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় কচুয়াগামী মোটরসাইকেলটিকে শিমুলতলী নামক এলাকায় ওভারটেকিং করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান গুরতর আহত হয়ে পড়েন। আহত অবস্থায় স্থানীয় লোকজন হাবিবুর রহমানকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পড়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।