আটঘরিয়ায় ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: 3:17 PM, May 30, 2022
আটঘরিয়ায় ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাবনার আটঘরিয়া উপজেলায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই আসবাব পত্র বিতরণ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুন্তাকিম বিল্লাহ, উপজেলা ডেভোলেপমেন্ট ফ্যাসালিটিটর মোঃ গোলাম রব্বানী, আটঘরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান রানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।

জানাযায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৭ টি মাধ্যমিক বিদ্যালয়, ১ টি কলেহ ও একটি প্রাথমিক বিদ্যালয়ে ২০ লক্ষ টাকা ব্যায়ে ২৮৬ জোড়া ব্রেঞ্চ বিতরণ করা হয়।