সমুদ্রে নিখোঁজ পর্যটক, ২৪ঘন্টায়ও খোঁজ মেলেনি

পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: 10:45 AM, May 28, 2022
সমুদ্রে নিখোঁজ পর্যটক, ২৪ঘন্টায়ও খোঁজ মেলেনি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া পর্যটক ফিরোজ সিকদার (২৭) এর ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।

শনিবার বেলা সাড়ে এগারোটায়ও সৈকতে ঘুরে দেখা যায়, নিখোঁজ পর্যটকের পরিবারের প্রায় শতাধিক আত্নীয়-স্বজন, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ যৌথ ভাবে পুরো সৈকতের তীরবর্তী এলাকায় খোঁজা-খুজি অব্যহত রেখেছেন। শুক্রবার রাতে লক্ষ্য করা গেছে আত্মীয়-স্বজনরা গভীর রাতেও সমুদ্রতীরে নিখোঁজ ফিরোজ কে খুঁজছে।

নিখোঁজ পর্যটক ফিরোজের শ্বাশুড়ি খাদিজা জানান, আমার জামাই গত পরশু কুয়াকাটায় ঘুরতে আসে কালকে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়, আমরা তাঁর শুধু লাশের আশায় এখন বসে আছি।

খেপুপাড়া ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস জানান, গতকাল থেকে আমরা ফায়ারসার্ভিসের কয়েকটি টিম কাজ করছি আমাদের সাথে ট্যুরিস্ট পুলিশ ও থানা-পুলিশ সার্বক্ষণিক সহযোগিতা করছে, তবে নিখোঁজ পর্যটকের খোঁজ না পাওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।