শ্রীমঙ্গলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশিত: 1:09 PM, May 31, 2022
শ্রীমঙ্গলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নানা কর্মসুচির মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২২ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

পরে তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারি কমিশনার ( ভূমি) সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ) পার্থ সারথী সিংহ প্রমুখ।

বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাফর সাদেক প্রমুখ।