মনোহরদীতে দোকান ঘরে গলায় ফাঁস দিয়ে দোকানীর আত্মহত্যা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: 2:36 PM, April 18, 2022
মনোহরদীতে দোকান ঘরে গলায় ফাঁস দিয়ে দোকানীর আত্মহত্যা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মনোহরদীতে সোমবার দুপুরে বাজারের নিজ দোকানঘরে গলায় ফাঁস দিয়ে এক দোকানী আত্মহত্যা করেছেন।পারিবারিক ঝামেলার কারনে দোকানী এ কান্ড ঘটিয়েছেন বলে জানা গেছে।

মনোহরদী উপজেলার শরীফপুর বাজারের দোকানী পাভেল(৩৩) তার মুদী দোকান ঘরের আঁড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সোমবার দুপুরে তার দোকানঘরের ভেতর থেকে শাটার ফেলে দোকানের ভেতর তিনি এ ঘটনা ঘটান।

বাজারের অপরাপর দোকানী সূত্রে জানা যায়, তার পিতা বাড়ী থেকে তাকে ডাকতে এসে শাটার তুলে তার গলায় ফাঁস লটকানো লাশ দেখতে পান। তার চিৎকারে বাজারের লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।দোকানী পাভেলের বাড়ী মনোহরদীর চরসাগরদী গ্রামে। তার পিতার নাম মির্জা আলী ।

এ ব্যাপারে মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন জানান,খবর পেয়ে তিনি ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছেন। পরিস্থিতি জেনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।