বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্রাক কর্মকর্তা নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: 11:32 AM, May 8, 2022
বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্রাক কর্মকর্তা নিহত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নাটোরের বড়াইগ্রামে শনিবার সকালে দুই বাস ও ট্রাকের সংঘর্ষে ৭ জন নিহত হওয়ার পর সন্ধ্যায় অপর এক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামীম আহমেদ (২৮)।

সে রাজশাহীর মোহনপুর উপজেলার শিবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং পাবনা ব্রাক ব্যাংকের কর্মকর্তা ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, শামীম আহমেদ রাজশাহীর নিজ বাড়ি থেকে কর্মস্থল পাবনাতে ফিরছিলেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় আসলে একটি অজ্ঞাত যান তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক যানটি চিহ্নিত ও আটক করার চেষ্টা চালাচ্ছে।