বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: 3:11 PM, April 21, 2022
বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাকপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২০ এপ্রিল) অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য চাটমোহর থেকে রাজশাহী নেবার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী.১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এরআগে তাঁকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি দল। শৃদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম।