বালিয়াকান্দিতে ডোবায় পড়ে বৃদ্ধের মৃত্যু-নিউজ অলটাইম

Reporter
এ কে আজাদ  রাজবাড়ী
প্রকাশিত: 4:02 PM, December 28, 2021
বালিয়াকান্দিতে ডোবায় পড়ে বৃদ্ধের মৃত্যু-নিউজ অলটাইম
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডোবায় পড়ে ফাতেমা বেগম (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের রমজান আলী মন্ডলের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে বৃদ্ধা ফাতেমা বেগম বাড়ীর সবার অজান্তে ডোবায় পড়ে যায়।

পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন দ্রত উঠালেও তার আগেই মারা যায়। এব্যাপারে বালিয়াকান্দি থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।