কলাপাড়ায় ট্রাকের ধাক্কায় মটোরসাইকেল আরোহীর মৃত্যু

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
প্রকাশিত: 5:53 PM, November 13, 2021
কলাপাড়ায় ট্রাকের ধাক্কায় মটোরসাইকেল আরোহীর মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় ট্রাকের ধাক্কায় জামাল শিকদার (৬০) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দুইটার দিকে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বিষকানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল নীলগঞ্জ ইউপির হাজিপুর গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জামাল কলাপাড়া থেকে তার ভাগনের মোটরসাইকেল যোগে তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের বিষকানী এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-২০-৪৭০৫) তাদের বহনকৃত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে জামাল মটোরসাইকেল থেকে ছিটকে সড়কের উপরে পরে গুরতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।