কচুয়ায় ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: 10:01 AM, May 25, 2022
কচুয়ায় ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চাঁদপুরের কচুয়ায় ২০ বোতল ফেন্সিডিলসহ আরিফুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কচুয়া থানার এসআই মো. নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ফেন্সিডিলসহ মাদক কারবারিকে আটক করে। আটককৃত মাদক কারবারি আরিফুর রহমান বরিশাল সদরের ব্রাউন্ড গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।

কচুয়া থানার ওসি মো.মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি আরিফুরর রহমানকে ফেন্সিডিলসহ আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি আরিফুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর চাঁদপুরের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।