আটঘরিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আটঘরিয়া (পাবনা)প্রতিনিধি
প্রকাশিত: 3:58 PM, April 27, 2022
আটঘরিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাবনার আটঘরিয়া প্রেস্করাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) দেবোত্তরস্থ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

আটঘরিয়া প্রেসক্লাবের আজিবন সদস্য আব্দুস সাত্তার মিয়া, মোহাম্মদ ইয়াছিন, প্রেসক্লবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা, সাবেক সম্পাদক মাসুদ রানাসহ সমাজ সেবক, ব্যবসায়ী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লবের সহসভাপতি মাও: আমিরুল ইসলাম।