May 14, 2026, 1:39 am
Logo
শিরোনামঃ
র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে শাহামত ফাউন্ডশনের উদ্যোগে ইফতার বিতরন নিউজ অল টাইম

প্রতিবেদকের নাম 623
নিউজ আপঃ Tuesday, May 12, 2020

নিজস্ব প্রতিবেদক, সোহেল রানা,সাভার থেকে- তেতোলঝোড়ায় ইউনিয়নের হাজী শাহামত ফাউন্ডশনের উদ্যোগে মহামারী করোনা ভাইরাসের কারনে কর্মহীন প্রতিবন্ধী-অসহায়দের মাঝে ইফতার বিতরন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে তোঁতুলঝোড়া ইউনিয়নর নাজিম নগর এলাকায় সাত দিন ব্যাপী এ কর্মসূচীর উদ্বাধন করা হয়।

উপস্হিত তিন শতাধিক প্রতিবন্দী-অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন নাজিম নগর পরিচালক ও মেসার্স এন এস বি প্যাকজিং এর মালিক মো: নাজিম উদ্দিন।

জানতে চাইলে মোঃ নাজিম উদ্দিন বলেন, মহামারী করোনা ভাইরাসের কারনে আমাদের জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। এই অবস্থায় অনেকে কর্মহীন হয়ে পড়ায় তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, পবিত্র রমজান মাসেও অনেকে সারাদিন রোজা রেখে ঠিকমত ইফতার করতেও পারছেনা। সেই সমস্ত অসহায় মানুষদের কথা চিন্তা করে হাজী শাহামত ফাউন্ডশনের উদ্যোগে (৭) সাত দিন ব্যাপী সাধারন মানুষের ইফতার বিতরন কার্যক্রম হাতে নিয়েছি। এই কার্যক্রম আজ থেকে আগামী দিনগুলোতে চলবে ।

তিনি আরো জানান, নাজিম নগরসহ তোঁতুলঝোড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিভক্ত হয়ে আমাদের প্রতিনিধিরা সাধারন মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিবে।

আয়াজিত ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রথম দিন হাজী মো: নাজিম উদ্দিন নিজেই এসব বিতরণ করেন।
এ সময় উপস্হিত ছিলেন, নাজিম নগর এলাকার বসুন্ধারা গার্মমেন্স এর ব্যবস্হাপক জমির উদ্দিন, এজআই গ্রুপের ব্যবস্হাপক মীর হাসান সহ তোঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share