June 16, 2026, 3:06 pm
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

এবার ঈদে ‘হাঙ্গর’-এ প্রশংসিত মাহি

প্রতিবেদকের নাম 773
নিউজ আপঃ Sunday, May 8, 2022

‘হাঙ্গর’। কক্সবাজারের জেলে পল্লীর জীবন ও স্থানীয় প্রভাবশালীর সঙ্গে জেলেদের দ্বন্দ্বের গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের এ নাটকটি। মাহমুদ মাহিনের পরিচালনায় এতে জেলের ভূমিকায় অভিনয় করছেন মুশফিক আর ফারহান। আর তার বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। আর খল চরিত্রে দেখা মিলেছে শতাব্দী ওয়াদুদের। এর আগেও নানামাত্রিক চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন ফারহান। এবারো তার ব্যতিক্রম ঘটেনি।

তবে ‘হাঙ্গর’-এ ফারহানের পাশাপাশি যিনি নজর কেড়েছেন ও সম্ভাবনার জানান আরও একবার দিয়েছেন তিনি হলেন সামিরা খান মাহি। এই প্রথম একেবারে জেলেপল্লীর এক তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। জীবন যুদ্ধ সঙ্গে নিয়ে চলা ফারহানের ছায়াসঙ্গী হিসেবে এখানে অসাধারণভাবে নিজেকে মেলে ধরেছেন মাহি।

টানা কয়েকদিন কক্সবাজারে শুটিং হয়েছে এ নাটকটির।

এ নাটকে অভিনয়ের আগে মাহির হাতের একটি আঙুল কেটে যায়, যাতে তিনটি সেলাইও পড়ে। আর এ সেলাই নিয়েই ‘হাঙ্গর’-এ অভিনয় করেছেন তিনি। তার সাবলীল অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে দর্শকমহলে। মুখে কালি, সাধারণ বেশভূষা, কিন্তু অভিনয় যেন তার চোখে মুখে। তার এই সাবলীল অভিনয়ই জানান দিয়ে যায়, ভবিষ্যতে নাটকের জগতে বেশ শক্ত একটি অবস্থান বুঝি গড়তে যাচ্ছেন মাহি। এ নাটকে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, ‘হাঙ্গর’-এর শুটিং যখন করি তখন প্রচণ্ড গরম ছিল কক্সবাজারে। বালুতে শুটিং করতে হয়েছে সারাদিন। পা রাখা যাচ্ছিল না গরমে। ছাতা দিয়েও এ গরম রোধ করা যায় না।

শুঁটকি পল্লীতে যখন শুটিং করি প্রচণ্ড কষ্ট হয়েছিল। এরমধ্যে আমার আঙুলে স্টিচ ছিল। যার কারণে কষ্টটা বেশি ছিল। মাহি আরও বলেন, ডার্ক মেকআপ করেছি খুব। অনেকটা কালি টাইপের। নিজেকে নিজেই চিনতে পারিনি। তবে এটি অনএয়ার হওয়ার পর সব কষ্ট ভুলে গেছি। মনে হয়েছে আরেকটু ভালো করতে পারতাম। এ

দিকে এ নাটকের বাইরে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘তবুও ভালোবাসি’ নাটকটি গতকাল প্রচারে এসেছে। এখানে মাহি অভিনয় করেছেন তাহসানের বিপরীতে। এর বাইরে ‘কুরুম্যান’ নাটকে মাহিকে দেখা গেছে মোশাররফ করিমের বিপরীতে। এর বাইরে ‘নয়া লায়লা নয়া মজনু’ নাটকেও দেখা গেছে তাকে ঈদে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share