June 25, 2026, 9:01 am
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাড়ি ফেরা হলো না পুলিশ  কনস্টেবল রনির 

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 410
নিউজ আপঃ Sunday, February 21, 2021
পুলিশ কনস্টেবল রনি শেখ (৩০) নিহত হয়েছেন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল রনি শেখ (৩০) নিহত হয়েছেন।নিহত রনি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইকাকান্দি গ্রামের পিয়ার আলীর ছেলে এবং ঢাকা বিভাগের তেজগাঁও বিভাগে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। 

২১ ফেব্রুয়ারি রবিবার দুপুরে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের সাধনা সিনেমা হলের সামনে মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত হন।

স্থানীয়রা জানান, রনি ও তার স্ত্রী সুমাইয়া বেগম ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাড়িতে আসছিলেন। বাড়ির পৌঁছানোর ঠিক দুই কিলোমিটার দূরে বালিয়াকান্দি সাধনা সিনেমা হলের কাছে পৌঁছালে মোটরসাইকেলের পাশে থাকা ব্যাগ ছিঁড়ে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাধনা সিনেমা হলের সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হন রনি। পাশের ফায়ার সার্ভিসের সদস্যরা রনিকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানের কর্মকর্তারা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর প্রেরণ করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

 

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ঘটনা জানা মাত্রই আমরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর প্রেরণ করলে হাসপাতালে পৌঁছানোর আগেই রনি মারা যান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share