কলাপাড়ায় কাফনের কাপড় পড়ে ব্যবসায়ীদের মানববন্ধন

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 1:54 PM, April 6, 2021
কলাপাড়ায় কাফনের কাপড় পড়ে ব্যবসায়ীদের মানববন্ধন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায়  করোনা ভাইরাস বিস্তাররোধে সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খুলে ব্যবসা পরিচালনা করার দাবীতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে তারা প্রায় ঘন্টা ব্যাপী কাফনের কাপড় পড়ে এ কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন, কলাপাড়া পৗর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: ফিরোজ শিকদার।

মানববন্ধনে তিনি আরো বলেন, ২০২০ সালের করোনা ভাইরাসের ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি। অনেকে ব্যবসায়িরা দেনা হয়ে পড়ে। সেই রেশ কাটতে না কাটতে ২০২১ সালের করোনার দি¦তীয় ঢেউ মোকাবেলায় ফের ”লগডাউন” দিয়ে দোকান-পাট বন্ধ করে দেয়ায় ব্যাপক ক্ষতির সন্মূখীন হবেন ব্যবসায়ীরা। তারা সরকারের নিকট স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খুলে ব্যবসা পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন। পরে ব্যবসায়ী নেতার প্রধান মন্ত্রী বরাবর ইউএনও’র কাছে স্বারকলিপী প্রদান করেন।