February 15, 2026, 2:55 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪, আহত হয়েছেন অন্তত তিনজন।

নিজস্ব প্রতিনিধি 384
নিউজ আপঃ Wednesday, December 30, 2020
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় চার মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার হেতিমগঞ্জের পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ  জানান, ভোর ৬টার দিকে মাইক্রোবাসটি সিলেট থেকে জকিগঞ্জ যাচ্ছিল। পথে হেতিমগঞ্জে পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই মাইক্রোবাসটিকে বিপরীতমুখী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।

 ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান, আহত হয়েছেন অন্তত তিনজন। হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

 তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান গোলাপগঞ্জ মডেল থানার ওসি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share