February 15, 2026, 2:36 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ফারুক হাসান তুহিনকে আহ্বায়ক করে আশুলিয়া থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম 229
নিউজ আপঃ Monday, November 23, 2020

সাভার প্রতিনিধিঃ
সাভার উপজেলার আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাভার ভেঙে আশুলিয়া থানা গঠনের ১৫ বছর পর এই প্রথম ৫১ সদস্যের এ কমিটি ঘোষণা করলো জেলা আওয়ামী লীগ। এ কমিটিতে যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনকে আহ্বায়ক ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের সফল চেয়ারম্যান মো: সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তিন মাসের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে সাইফুলকে আহ্বায়ক করে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন চলছিল। কিন্তু হঠাৎ ফারুক হাসান তুহিনকে আহ্বায়ক করে থানা কমিটি ঘোষণা করা হলো। ফারুক হাসান তুহিন সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজী আবদুল গণির ছেলে। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সাইফুল ইসলাম ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ বলেন, আশুলিয়া আওয়ামী লীগ এ থানার পাঁচটি ইউনিয়ন এবং সাভার আওয়ামী লীগ এ থানার সাতটি ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম চালাবে। তিনি আরও বলেন, দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী আশুলিয়া থানা কমিটি করা হয়েছে। এ কমিটি গঠনে তাদের কোনো হাত ছিল না। ২০০৫ সালে সাভার থানা ভেঙে আশুলিয়া থানা করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share