March 7, 2026, 7:34 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

জয়কে স্কুলে ভর্তি করাতে নিয়ে গেলেন শাকিব-অপু

প্রতিবেদকের নাম 532
নিউজ আপঃ Sunday, November 25, 2018

একমাত্র পুত্র আব্রাম খান জয়কে স্কুলে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস। তারা ছেলেকে নিয়ে এরইমধ্যে একটি স্কুলেও গিয়েছেন। সোমবার সকালে বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি) স্কুলে জয়কে ভর্তির জন্য গিয়েছিলেন শাকিব ও অপু। স্কুল কর্তৃপক্ষ জয়ের ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ভর্তির জন্য ফরমও পূরণ করেছেন বাবা শাকিব ও মা অপু বিশ্বাস।

কিন্তু রাজধানীর অভিজাত এই স্কুলে জয়কে ভর্তি হতে হলে আরো কয়েকমাস অপেক্ষা করতে হবে। কারণ তিন বছর না হলে স্কুলে ভর্তি হতে পারবে না জয়। স্কুল কর্তৃপক্ষের এমন কথা শুনে শাকিব-অপুর মন খারাপ।

সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য অবশ্য নতুন সিদ্ধান্ত নিয়েছেন তারা। স্কুল কর্তৃপক্ষের পরামর্শে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’ তে প্লে-গ্রুপে ভর্তি করা হবে জয়।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘জয়ের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। আগামী বছরই এই স্কুলে তাকে ভর্তি করাতে পারব।

জয় প্রসঙ্গে যোগ করে তিনি বলেন, ‘খুবই দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে ওর সঙ্গে আমিও পড়তে বসে যাই, ইউটিউবে ব্যস্ত হয়ে পড়ি।

এ প্রসঙ্গে জয়ের মা অপু বিশ্বাস বলেন, জয়ের ব্যাপারে বাবা শাকিব অনেক সিরিয়াস। এত সকালে ভর্তির জন্য স্কুলে চলে আসবে, আমি কল্পনাও করিনি। জয়ের বাবার প্রতি শ্রদ্ধা বেড়ে গেলো।

তিনি আরো বলেন, সকালে স্কুলের ভেতর বাবা-ছেলের খুনসুটি দেখতে বেশ ভালোই লেগেছে। স্কুলের পরিবেশ দেখে জয়ও অনেক খুশি। কিন্তু আমাদের মন খারাপ হয়ে গেল। তবে আগামী বছর এই স্কুলে জয়কে ভর্তি করাতে পারব।

স্কুল থেকে বের হওয়ার পর জয়কে একনজর দেখার জন্য আশেপাশের অনেকেই ভিড় জমিয়েছিলেন। তাই দেখে ছোট্ট জয়ের জনপ্রিয়তা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, তা ঠিকই টের পেয়েছেন দুই তারকা বাবা-মা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share