April 14, 2026, 12:03 am
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দেশের সকল চা বাগানে মজুরী ও রেশনসহ ছুটির দাবি-চা শ্রমিক ফেডারেশন

প্রতিবেদকের নাম 448
নিউজ আপঃ Friday, March 27, 2020

সোনাই ডেক্স: মহামারি করোনাভাইরাসে গোটা দেশ যখন লকডাউনে তখন দেশের ১৬৬ টি চা বাগানে শ্রমিকদের ছুটি নেই। চরম স্বাস্থ্য ঝুঁকি ও আতঙ্কের মধ্যে কাজ করছে প্রায় দেড় লক্ষ শ্রমিক। এই পরিস্থিতি নিরসনে অবিলম্বে সকল চা বাগানে সবেতন ছুটিসহ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের দাবী জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন।

শুক্রবার (২৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন’ এর কেন্দ্রীয় আহ্বায়ক হৃদেশ মুদি বলেন, দেশের এই চরম সংকটময় পরিস্থিতিতে সবাইকে যখন নিজগৃহে নিরাপদে অবস্থান করার কথা বলা হচ্ছে, তখন একই রাষ্ট্রের নাগরিক হয়ে চা শ্রমিকদের জন্য ভিন্ন আইন কিভাবে চালু থাকে? এখনও চা বাগানগুলোতে ছুটি ঘোষনা না করে কার্যত চা শ্রমিকদের এক চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেয়া হচ্ছে। চা বাগানগুলোতে কয়েকদিন আগেও দর্শনার্থী সমাগম, মানুষের মধ্যে অসচেতনতা এবং সর্বোপরি স্বাস্থ্য সেবার অপ্রতুলতার কারণে এই সেক্টরে সংক্রমনের ঝুঁকি সবচেয়ে বেশি। অথচ মালিকপক্ষের একচেটিয়া মুনাফার স্বার্থে এই জাতীয় দুর্যোগের সময়েও চা বাগানকে ছুটির আওতায় আনা হয়নি। যার পরিণাম ভয়াবহ হতে পারে।

প্রেস বিজ্ঞপ্তিতে, অবিলম্বে দেশের সকল চা বাগানে মজুরী ও রেশনসহ ছুটি ঘোষনা ও শ্রমিকদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ  গ্রহণের দাবি জানানো হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share