January 31, 2026, 4:15 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পরকীয়া করেন স্ত্রী নীতু, জানতে পেরে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

প্রতিবেদকের নাম 556
নিউজ আপঃ Monday, July 1, 2019

সোনাই ডেক্স:স্ত্রী নীতুর পরকীয়া নিয়ে কানাঘুষা চলছিল কয়েকদিন ধরেই। স্থানীয় যুবক সুনীল চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমে মজেছিলেন স্ত্রী। বাড়িতে নানা সময় বুঝিয়ে, অশান্তি করেও লাভ হয়নি। সারাদিনই ফোনে কথা, এমনকি লোকচক্ষুর আড়ালে দেখাও করতেন সুনীল ও নীতু। তাই আর তাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে চাননি স্বামী সবলু শর্মা।

সোমবার স্থানীয় মন্দিরে নীতু এবং তার প্রেমিক সুনীল চৌধুরীর চার হাত এক করে দেন তিনি। কেবল তাই নয়, একেবারে অভিভাবকের মতোই ‘বিদায়’দেন চার বছর আগে বিয়ে করা স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে।
নীতু ও সবলুর এক মেয়ে। মাথা পেতে তার দায়িত্ব নিয়েছেন আসানসোলের গোপালপুরের ওই যুবক। ঘটনাটি গোপনে ঘটেছে। তাই আত্মীয়স্বজন, প্রতিবেশী কেউই জানতে পারেনি বিয়ের কথা।

আইন ও সমাজ এ ঘটনা মেনে নেবে না জেনেও বিয়েতে রাজি হন নীতু। কিন্তু এমন ঘটনা কী আর চাপা থাকে! নীতু ও সুনীলের বিয়ের ছবি ও ভিডিও রেকর্ড হয়ে যায়। দ্রুত ছবি ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর স্বামী সবলু শর্মা একেবারেই চুপচাপ। বাইরের কাউকে বা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। আর নীতু জানিয়েছেন, স্বেচ্ছায় স্বামীর অনুমতি নিয়ে প্রেমিককে বিয়ে করেছেন। এ বিয়ের আগে স্বামী তাকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share