কুষ্টিয়াতে আগামীকাল থেকে ৩দিন ব্যাপী শুরু হচ্ছে লালন স্মরণোৎসব মেলা

Reporter
সোহেল খান,কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: 1:41 PM, October 16, 2022
কুষ্টিয়াতে আগামীকাল থেকে ৩দিন ব্যাপী শুরু হচ্ছে লালন স্মরণোৎসব মেলা
🖼️ ফটো কার্ড তৈরি করুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়ায় আগামীকাল ১৭ই অক্টোবর থেকে তিনদিন ব্যাপী শুরু হতে যাচ্ছে আধ্মাতিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ-এর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণোৎসব-২০২২।
১৭, ১৮ ও ১৯ অক্টোবর,২০২২ইং  (১, ২ ও ৩ কার্তিক ১৪২৯খ্রী.) সোম, মঙ্গল ও বুধবার বাউল সম্রাট ফকির লালন শাহ-এর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য লালন স্মরণোৎসব-২০২২ -এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, ফকির, বাউল, ভক্ত, পাগল ও দর্শনার্থীরা আসতে শুরু করেছে।
এ উপলক্ষে ছেঁউড়িয়ায় কালিগঙ্গা নদীর তীরে লালন আঁখড়া বাড়িতে এখন চলছে আয়োজনের প্রস্তুতি। উৎসবের ৩ দিন লালনের আঁখড়াবাড়ির ভিতরে ও আশপাশের অঞ্চল জুড়ে ছোট-ছোট দলে ভাগ হয়ে বাউল ভক্তরা গাইবেন লালনের গান। এছাড়াও লালন মঞ্চে থাকবে  সারারাত গানের আয়োজন।
উল্লেখ্য, ১২৯৭খ্রী. পহেলা কার্তিক আধ্মাতিক সাধক লালন শাহ-এর ওফাত হয়।
এরপর থেকে লালনের অনুসারীরা প্রতিবছর ছেঁউড়িয়ার আঁখড়া বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে এদিবস উপলক্ষে লালন স্মরণোৎসব পালন করে থাকে।